জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলার নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৫টি গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষে সোলেমান মিয়া ও শফিকুল ইসলামের স্বাক্ষরিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নিকট আবেদন করেন।
আবেদনে জানান, মমিনপুর, ঝুনুপুর, ইনছানপুর, মাসুমপুর ও হোসেনপুর সহ ৫টি গ্রামে প্রায় ১ হাজার পরিবারের বসবাস। গ্রামগুলোর প্রতিটি পরিবারেই দরিদ্র।
অধিকাংশ পরিবার পেশায় মৎস্যজীবি। তাদের এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি ছেলে মেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
এমপি মোয়াজ্জেম হোসেন রতন আবেদনটি উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়াকে জরুরী ভিত্তিতে বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী স্কুলের ভবণ ও খেলার মাঠ সহ জায়গা দিতে সম্মতি প্রকাশ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়া জানান, আগামী শিক্ষা সমন্বয়সভায় বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিশ্বম্ভরপুরে বোরো ফসল রক্ষায় দোয়া মাহফিল
- ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণ এবং স্থানান্তর সময়োপযোগী সিদ্ধান্ত


