লিপসন আহমদ ও শহীদনুর
৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ, কাঙালিভোজ, শোক মিছিল, আলোচনাসভা, মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়েছে। পৃথক পৃথক আলোচনা সভা থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে কর্মসূচি শুরু হয়। প্রথমেই জেলা কালেক্টরেট ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের সময় সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সহকারী কমিশনার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অতিথি’র বক্তব্য রাখেন- সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা, আওয়ামী লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ ও অ্যাড. সুরেশ দাস। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ফৌজিআরা বেগম শাম্মী।
আলোচনাসভা শেষে শোক দিবসের সংকলন ‘রক্তের ঋণ’র মোড়ক উন্মোচন করা হয়। পরে শিশু একাডেমী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
অ্যাড. হাসান মাহবুব সাদি ও নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাড. শামছুর নাহার বেগম শাহানা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আ্যাড. আফতাব উদ্দিন, দলীয় নেতা অ্যাড. আলী আমজদ, অ্যাড. সুরেশ চন্দ্র দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাড. নান্টু রায়, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি অ্যাড. জাফরান কুসুম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজা, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, ছাত্রলীগ নেতা নাজমুল হক, আশরাফুল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ স্বজন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইয়াকুব বখ্ত বহলুল, শ্রমিক লীগের নেতা সিরাজুর রহমান সিরাজ, ফজলুল হক, জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আলী, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার প্রমুখ।
বিকাল ৩ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা যুব লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, অ্যাড. পীর মতিউর রহমান, সদর উপজেলা যুব লীগের আহ্বায়ক শাহাব উদ্দিন প্রমুখ।
এখানকার আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখ্ত জসলুল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ। এর আগে শহরে শোকর্যালি বের করে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
দুপুর ১২ টায় জাতীয় শোক দিবসের সমাবেশের আয়োজন করে সদর উপজেলা যুবলীগ। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল। এই মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, অ্যাভোকেট মতিউর রহমান পীর,অ্যাড. আব্দুল মজিদ, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, যুব লীগ নেতা নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।
এর আগে রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাসুক আহমদ, পুলক দাস, আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, লাবলু আহমদ, বিপ্রেশ রায়, আন্তর্জাতিক সম্পাদক জামান আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম ফরহাদ, সেচ্ছাসেবক লীগ নেতা মখলিছুর রহমান, আবুল হোসেন প্রমুখ।
দুপুরে রমিজ বিপণির দলীয় কার্যালয়ে কৃষকলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শংকর দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেরুল আহমদ, সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর কাদির, জেলা কৃষকলীগ নেতা মোস্তাক আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।
এদিকে, শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পৌর আওয়ামীলীগের একাংশ। বিকাশ কান্তি দে বাবুলের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। এসময় মঞ্চে ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. চান মিয়া, সাবেক ছাত্রনেতা মন্টু তালুকদার, জিতেন্দ্র তালুকদার পিন্টু, দপ্তর সম্পাদক লিটন সরকার, কৃষি ও সমবায় সম্পাদক এটিএম শাহীন রেজা, পারভেজ দেওয়ান প্রমুখ।
এদিকে, মুক্তিযোদ্ধা সংসদেও জেলা ইউনিট কমান্ড ও সদর উপজেলা ইউনিট কমান্ডের যৌথ আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, মুক্তিযোদ্ধা মুকসেদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বশির আহমদ, মলয় কান্তি দাস, মতিলাল দাস, বিনোদ রঞ্জন তালুকদার, জিতু মিয়া, মুজিবুর রহমান, আব্দুস শহীদ, মুজিবুর রহমান চৌধুরী, সৈয়দুর রহমান, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।
ছাত্রলীগ
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর নেতৃত্বে শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুব্রত সরকার, বিধান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, সাজ্জাদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, অর্থ সম্পাদক মামুনুর রশীদ সালমান, দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপ প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাহ সায়েল আহমেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, পাঠাগার সম্পাদক রাসেল আহমদ, সহ-সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মো. সুহেল রানা, রুবেল আহমদ, সুহেল আহমদ, শাহ জুনায়েদ, মো. সুজন, সাঈদুর রহমান, নুরে আলম, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মির্জা রাকিব আহমদ সুমন, সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার, সদর থানা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, পংকজ ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ, রনি আহমদ, দ.সুনামগঞ্জ ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, রয়েল আহমদ, ইমরান, হাবিব, পাবেল, জাবেদ, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মহাবিদ্যালয়ের মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহাজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান গভর্নিং বডির সভাপতি সিরাজুল ইসলাম।
প্রভাষক এনামুল কবিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রভাষক হাসানুজ্জামান খান, সুলতান মাহমুদ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল বনিক ও কবির আহমদ।
ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, তামান্না বেগম, আমির হোসেন, সেবা বেগম, রাজু আহমেদ চৌধুরী, আফজাল হোসেন, মাহাদী আলম নোমান, তাহমিনা আক্তার রুমা, নাদিয়া বেগম, হেপি বেগম, সৈয়দা সুমা আক্তার, শিপন দাস, নিরুপম পাল টিটু, মাহমুদ হাসান সানি, কামরান হোসেন, আহেদ নূর, হেলেনা বেগম ও ফারজানা বেগম।
সভায় কোরআন তেলাওয়াত করেন হেলেনা বেগম এবং গীতা পাঠ করেন প্রিয়াংকা সরকার।
আলোচনা সভার পর দোয়া মাহফিল পরিচালনা করেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের কবির আহমদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা’ শিরোনামে আলোচনা সভায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, অতিরিক্ত উপ পরিচালক মীর বজলুর রশীদ, সদর কৃষি অফিসার সালাহউদ্দিন টিপু, এসএএও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একেএম জাকারিয়া, জীতেন্দ্র চন্দ্র দাস। বাদ জোহর অনু্িষ্ঠত হয় মিলাদ মাহফিল ও মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি
বুলচান্দ উচ্চ বিদ্যালয়
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, হামদ নাত ও রচনা প্রতিযোগিতা অনু্িষ্ঠত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীনের সভাপতিত্বে ও রুহুল আমিন ও আহমদ আলী আনোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ.প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রভাষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, আবেদ মাহমুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক শামীমা আক্তার, রজত কান্তি রায়, সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, সাবিত্রী ভট্টাচার্য্য, জসিম উদ্দিন, প্রদ্যুৎ কান্তি মজুমদার মোনালিসা বাবলী, অর্চনা তালুকদার, নাসরিন জান্নাত, তৃপ্তি রানী শর্মা, নুর মিয়া, আলী আহমদ প্রমুখ।
আলোচনা সভার পর হামদ নাত ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২০২) এর উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
শোক র্যালিতে সোনালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি


