স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডের নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধ কল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের (প্রশিক্ষণ ও ন্যাশনাল সার্ভিস) পরিচালক ও যুগ্ম-সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. শাহনুর আলম, ডেপুটি কো-অর্ডিনেটর মো. শওকত উসমান শামীম, প্রশিক্ষক মো. আলমগীর কবীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিরা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে।
- বিশ্বম্ভরপুর থানার ওসির বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি কে বরণ
- দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার


