স্টাফ রিপোর্টার
‘শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এদের কোন ধর্ম নাই, সন্ত্রাসবাদ নিপাত যাক, জঙ্গিবাদের ভূমি এই বাংলাদেশ নয়, জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাঁড়াও, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মের নামে মানুষ হত্যা মহাপাপ’ লেখা স্লোগান, প্ল্যকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন র্যালি ও শান্তি সমাবেশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেয় জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীরা। স্বতস্ফূর্তভাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন নেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জঙ্গিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা দেশকে জঙ্গিবাদের আশ্রয়স্থল বানাতে চায়। কিন্তু এ দেশের মানুষ তা হতে দেবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সকলের সচেতনতা একান্ত জরুরি। জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কোন মহল যেন অপপ্রয়াস চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেক শিক্ষার্থী ও পরিবারকে সচেতন থাকতে হবে। প্রত্যেক মা বাবা যেন তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখেন যাতে তারা বিপথগামী হতে না পারে। ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা ও সতর্কতার মাধ্যমেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জ্ঞান অর্জন, মানবিকতা ও নৈতিকতা বিকাশের জায়গা। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হবে না। কোন ধর্মই নিরীহ মানুষকে হত্যা সমর্থন করে না।
সুনামগঞ্জ সরকারি কলেজ
সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার, উপাধ্যক্ষ সাব্বির সাবেরিন, অধ্যাপক কল্পনা তালুকদার, নিলীমা চন্দ, আব্দুর রকিব প্রমুখ।
সরকারি মহিলা কলেজ
বেলা ১১টা থেকে সুনামগঞ্জ সরকারি মহিলা
কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব’র নেতৃত্বে শিক্ষার্থীরা কলেজের সামনে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দুপুর ১২ টায় অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর পরাগ কান্তি দেব বলেন, আমরা সবাই মানুষ, আমরা সবাই বাঙালি। আমরা সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। তাই সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশে কোন সন্ত্রাসী কর্মকান্ড বা জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।
বাংলা বিভাগের প্রভাষক রামানুজ আচার্য্যর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইনার উদ্দিন, ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক মো. শাহাদত হোসেন, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. জালাল উদ্দিন আহম্মেদ, গণিত বিষয়ের প্রভাষক মো. আব্দুল হামিদ, ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মো. আবু বকর সিদ্দীক।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, সহকারি শিক্ষক ফয়জুর রহমান, ইসমাইল হোসেন, মামুনুর রহমান, আব্দুল মান্নান, মোজাম্মেল হক।
সরকারি এসসি বালিকা
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
পৌর কলেজ
পৌর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহযোগি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও শাহ্ আবু নাসের প্রমুখ।
এইচএমপি উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিয়া, সহকারি শিক্ষক শামছুল ইসলাম, বিজয় রায়, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র
সারা দেশের ন্যায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে জেলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র। সোমবার সকালে ওয়েজখালি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্রের কো-অডিনেটর মো. আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা খন্দকার হুমাইয়ূন কবীর।
এসময় উপস্থিত ছিলেন আকরাম হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, মিন্টু আলী, সুলতানা রাজিয়া প্রমুখ।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সন্ত্রাস, নাশকতা, ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন বিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তায় অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে পরিচালনা কমিটি, শিক্ষক, ছাত্র, ও কমচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবেদীন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক জসিম উদ্দীন প্রমুখ।
আলহেরা জামেয়া
আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ-ছাতক সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ।
জামেয়ার শিক্ষক মো. তফাজ্জুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খান, মুহাদ্দিস মাও. বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী, মো. মতিউর রহমান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল কবির, মো. তাহাজ্জত আলী, মো. জহিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাও. সা’দ উদ্দিন, নিলুফার ইয়াসমিন, খালেদা বেগম, মাও. মো. শাহজাহান কবির, মো. মানিক উল্লাহ, মাও. মিজানুর রহমান, মাও. দিলোয়ার হোসেন, মো. লিয়াকত আলী, আয়েশা সিদ্দিকা, খাদিজা বেগম, সালমা বেগম, হাফিজুর রহমান, আলমগীর আহমদ, মো. সুহেল আলম প্রমুখ।
সদর হাসপাতাল
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংহতি প্রকাশ করে জেলা সদর হাসপাতালে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা. আব্দুল হাকিম, ডা. বিশ্বজিৎ গোলদার, ডা. রফি আহমেদ, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
- উপজেলায় উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন-সমাবেশ
- জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক ভূমিকা প্রয়োজন


