উপজেলায় উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন-সমাবেশ

সু.খবর রিপোর্ট
‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কা মুক্ত জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে ধর্মপাশা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা ডিগ্রি কলেজে মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল করিম, উপাধ্যক্ষ সুধন চন্দ্র সিংহ, প্রভাষক বাবুল চৌধুরী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার।
উপস্থিত ছিলেন প্রভাষক প্রাণতোষ সরকার, আফরোজা আক্তার, সৈয়দ জিয়াউল হক, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক আহমেদ চৌধুরী, বরুণ কিশোর চৌধুরী প্রমুখ।
দিরাই  
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দিরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধনে দিরাই ডিগ্রী কলেজ, বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ, জগদল মহাবিদ্যালয়, দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধনে শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
জামালগঞ্জ
জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা অটুট থাক এ শ্লোগানে জামালগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেছে।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যানারে প্রধান  
শিক্ষক বিধান চক্রবর্তী, সহকারী শিক্ষক সুকেশ তালুকদার, ম্যনেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন ছাড়াও সকল শিক্ষক ও ছাত্রীরা মানববন্ধন সমাবেশে অংশ নেন। জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান,সহকারী শিক্ষক মোস্তফা কামাল খান সহ সকল শিক্ষক ছাত্ররা অংশ নেন। জামালগঞ্জ ডিগ্রি কলেজের ব্যানারে কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে জঙ্গিবাদ বিরোধী স্লোগান ও সমাবেশ করেছে। সমাবেশে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। উপজেলা সদরের বাইরে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বেহেলী উচ্চ বিদ্যালয়, ভীমখালী উচ্চ বিদ্যালয়, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় সহ নোয়াগাঁও আলিম মাদ্রাসা ও কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় মানববন্ধন ও সমাবেশ করার খবর পাওয়া গেছে।
অপর দিকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা র‌্যালী ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে। র‌্যালী ও সমাবেশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী ছাড়াও অন্যান্যরা অংশগ্রহণ করেন।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি, সন্ত্রাস ও অপশক্তি  বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু, সহকারি প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, সহকারি শিক্ষক ফয়েজ উল্লাহ, সহকারি শিক্ষক চন্দ্র শেখর সরকার, ভারতী রানী পাল, আব্দুল হান্নান, মো. আবু হানিফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কমিটির সদস্য মো. ইসকান্দর আলী, মো. রমজান আলী, মো. হাবিবুর রহমান, পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ সহ সকল শিক্ষক ছাত্রীরা অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে প্রধান শিক্ষক মো. আপ্তাব উদ্দিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেনজির আহমেদ মানিকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিগ্রেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়ের নেতৃত্বে কলেজ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্যেগে কলেজ থেকে মিছিল করে উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা
শাল্লায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে শাল্লা ডিগ্রি কলেজ। দুপুর ১২ টায় শাল্লা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়। শাল্লা কলেজের সহকারী অধ্যাপক মিহির পুরকায়স্থের সভাপতিত্বে ও প্রভাষক  এনামূল হকের সঞ্চালনায় সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে বক্তব্য রাখেন, প্রভাষক রূপ চান দাস, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস, সহকারী অধ্যাপক বিজন কান্তি রায়, প্রভাষক অরুন কান্তি চৌধুরী, প্রভাষক মহিতোষ সরকার প্রভাষক রন্টু কুমার বৈষ্ণব।
জগন্নাথপুর  
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জগন্নাথপুরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই কর্মর্সূচিতে অংশ নেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকালে জগন্নাথপুর ডিগ্রী কলেজ, রানীগঞ্জ কলেজ, শাহজালাল মহাবিদ্যালয় ও উপজেলা সদরের সরকারী স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ মাদ্রাসা প্রতিষ্ঠানে এই কর্মসুচী পালিত হয়।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক অফিস সুত্র জানায়, জঙ্গি ও সন্ত্রাসী প্রতিরোধে জগন্নাথপুরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনসহ কর্মসুচী পালিত হয়েছে। 

তাহিরপুর
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে তাহিরপুর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জঙ্গি বিরোধী মানববন্ধনে উপজেলার ২টি মহাবিদ্যালয়, ২টি আলিম মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৩টি দাখিল মাদ্রাসা ও ১৭টি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, সহকারী অধ্যাপক মহিবুর রহমান, আব্দুল মান্নাান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহকারী শিক্ষক রজব আলী, মহিবুর রহমান প্রমুখ।
জয়নাল আবেদীন কলেজের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফনিভূষণ সরকার, সহকারী অধ্যাপক আলী মর্তূজা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল আমিন প্রমুখ।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিম ফকির, সহকারী শিক্ষক আব্দুল করিম, মোশারফ হোসেন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সেলিম আখঞ্জি, প্রমুখ।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নূরুল আমিন, সহকারী শিক্ষক সৌরভ মিয়া, তরিকুল ইসলাম প্রমুখ।
আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, সহকারী প্রধান শিক্ষক ইকবাল আনোয়ার খান, আওয়ামীলীগ দলীয় নেতা মিলন তালুকদার, সামায়ুন কবীর, তুষা মিয়া প্রমুখ।
ছাতকে
ছাতকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পৃথকভাবে শহর ও নিজ-নিজ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সোমবার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সকাল ১০টায় বাউবি’র ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানবন্ধন পালন করা হয়েছে। এসময় বাউবি’র সহকারী পরিচালক সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাব-রেজিষ্ট্রার শাহনেওয়াজ, ওসি আশেক সুজা মামুন, নির্বাচন অফিসার আলমগীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অধ্যাপক বাকের হাওলাদার, আ.লীগ নেতা শামসুজ্জামান রাজা, অ্যাড. শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, আ’লীগ নেতা রঞ্জন কুমার দাস, ইমাম মাও. নুরুল হক, শিক্ষার্থী সাদিক আহমদ, ছালিক মিয়া, জাকারিয়া প্রমুখ।
সকাল ১১টায় শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর এলাকায় ছাতক ডিগ্রী কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শামসুল ইসলাম তালুকদার, অধ্যাপক বিলাল আহমদ, ফখর উদ্দিন স্বপন, ফেরদৌস আহমদ চৌধুরী, কান্তি চ্যাটার্জি, তুলসী চরণ দাস, রহিমা আক্তার হীরা, রুপা রানী তালুকদার, অধ্যাপক আব্দুল হামিদ, আলমগীর হোসেন, পার্থ সারথী টিটু, শিক্ষার্থী রিয়াদ আহমদ চৌধুরী, সাচ্ছা আবেদীন, আব্দুল কাদির, হোসাইন আহমদ প্রমুখ।
একই সময়ে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাতক-জাউয়া সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষাথীরা।
কর্মসুচীতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, সদস্য ইলিয়াছ মিয়া, শাহাব উদ্দিন, রাসেল মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, শিক্ষক আহসান হাবীব, মাহবুব হোসেন, ছালেক মিয়া, তমাল পোদ্দার, অঞ্জন কুমার দাস, নীপা রানী পাল, একরাম হোসেন, সমিত্রা নন্দী, মাহবুব আলম, আশীষ চৌধুরী, শিক্ষার্থী মফিজ আলী।
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেডের উদ্যোগে কারখানার প্রধান ফটকে সকাল ৮টায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে কারখানার কর্মকর্তা-কর্মচারী, সিবিএ ও শ্রমিকরা। সিবিএ সভাপতি খছরুল হক চৌধুরীর সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাসনাত আহমদ চৌধুরী, জিএম (প্রশাসন) আক্তার হোসেন, সিবিএ’র বিশেষ অতিথি ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, সিনিয়র সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, কারখানার বানিজ্যিক প্রধান আব্দুল বারি, হিসাব প্রধান সিরাজুল ইসলাম, এমটিএস বিভাগীয় প্রধান নেপাল কৃষ্ণ মজুমদার, সিবিএ নেতা কৃপেশ চন্দ্র দাস, মাখন কুমার দাস, একলু মিয়া, কছির আলী, আব্দুল হেকিম, আব্দুলাহ, মফিজুর রহমান শাহীন, স্বপন তরফদার, এনামুল হক, শামসুল আলম, হাবিবুর রহমান কাজল, আজিজুর রহমান আজিজ, মাশুক মিয়া বাবুল।
সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জঙ্গি বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মমিনুল হক পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক জালাল আহমদ, শিক্ষক মাওলানা আব্দুল বাতিন, নির্মলেন্দু চৌধুরী। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপেক্সের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মাওলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব চক্রবর্তী, প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সত্যেন্দ্র তালুকদার, স্বাস্থ্য সহকারী জয়দেব ভৌমিক, নিকিলেশ দেবনাথ প্রমুখ।
ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, সহকারী সুপার মাও. আব্দুস ছালাম, আরবী প্রভাষক মাও. আলী আছগর খান, শিক্ষক মাও. আবু জইদ মোহাম্মদ নোমান, মাও. ইলিয়াছুর রহমান, মাও. সফিউল আলম, শামীম মিয়া, আব্দুল কাদির, রাবেয়া খানম। ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, শিক্ষক আবুল খয়ের, আমিরুল হক, দেলোয়ার হোসেন, আরজু মিয়া, আব্দুল মুকিত, ললিতা বেগম, অজয় কৃষ্ণ পাল, মাও. জাকির হোসেন।
এছাড়াও জাউয়াবাজার ডিগ্রী কলেজ, মঈনপুর কলেজ, আজমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, চরমহলা উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, শুকুরুননেছা উচ্চ বিদ্যালয়, সমতা উচ্চ বিদ্যালয়, আনুজানী উচ্চ বিদ্যালয়, জাহিদপুর উচ্চ বিদ্যালয়, সিবিপি উচ্চ বিদ্যালয়, মলিকপুর মডেল উচ্চ বিদ্যালয়, এলঙ্গি মডেল উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামস উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস এম জহিরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মধু সুদন ধর, ডা. শারমিন আরা আশা, ডা. মাহবুবুর রহমান, ডা. সায়কুল ইসলাম, ডা. জামিল উদ্দিন, ডা. ফেরদৌসি আলম রিয়া, ডা. মাছুম খান প্রমুখ। সভায় স্বাস্থ্য সহকারী সকল সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য পরির্দশক এনজিও সংস্থা কেয়ার এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পাগলা
দক্ষিণ সুনামগঞ্জে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে পাগলা হাইস্কুল ও কলেজ। সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মিলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক আরব আলী, সহকারি শিক্ষক দিলীপ কুমার দে, মাও. শিক্ষক ফয়জুল বারী, সাইফুল ইসলাম, হেলাল আহমদ, বদরুজ্জামান খাঁন, রেজুয়ানুল হক, হাফিজ মাও. তাজুল ইসলাম, শেরজাহান, সুমন কান্তি দাশ, সরাফত উল্লাহ, নন্দিতা রানী দে, কৈশল্যা আচার্য্য, মৌমিতা ভট্টাচার্য, আলী আহমদ বেলাল, শুভ পাল, লিপি চন্দ, রূপালী দাশ, নূও হোসেন, রিকন চন্দ্র দাশ, মো. এনিরুল ইসলাম, আইন উদ্দিন, অপু পাল, বিভাস দেব, শংকর চন্দ্র দাশ ও সঞ্জয় পাল প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে আব্দুল মজিদ কলেজের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমাবার ১১টায় র‌্যালিটি কলেজ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক নুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম জমিরুল ইসলাম মমতাজ, অভিভাবক মো. মাসুদক মিয়া প্রমুখ
উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের প্রভাষক অজয় কুমার দেব, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, থানার এসআই গোলাম মোস্তফা, আকিকুল ইসলাম, এএসআই জিয়াউর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সোহেল, জাবেদ আহমদ,জাহিদুল ইসলাম  সহ কলেজের একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ।