জনগণের কথা চিন্তা করে আ. লীগ সরকার -নুরুল হুদা মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেছন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে বাংলাদেশের উন্নয়ন রুখতে পারবে না কেউ। আওয়ামী লীগ সরকার দেশের কৃষি, শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। একটি কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়ন রুখতে পায়তারা চালিয়ে যাচ্ছে। তাদের এই স্বপ্নপূরণ হবে না কখনো। সামনে নির্বাচন সরকারকে বেকায়দায় ফেলতে দেশী বিদেশী ষড়যন্ত্র চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার সকল ষড়যন্ত্রের জবাব দেবে নির্বাচনের মাধ্যমে।
শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দলীয় নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, দলীয় নেতা অ্যাড আজাদুল ইসলাম রতন, জাহাঙ্গীর চৌধুরী, সবুজ কান্তি দাস, বিমান রায়, জেলা ছাত্র লীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ। পরে কেক কাটা ও দোয়া মাহফিল হয়।
এর আগে সকালে ৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।