জনতার জগলুল

অ্যাড. মাহবুবুল হাছান শাহীন
ত্রিতল ভবনের প্রতিটি কোণে
তোমার স্বপ্নগুলো খেলা করে
আজও চেয়ে রয়েছে,
প্রতিটি ইট, ধুলোকণা
তোমার স্বপ্ন স্পর্শে,
জেগে উঠার অপেক্ষায়…
দৃষ্টিনন্দন,
২২.১৭ বর্গ কিলোমিটারের
পথ প্রান্তর
লাখ জনতার আশা আকাক্সক্ষা,
তুমি রয়েছো আমাদের অন্তরে
তোমার স্বপ্নে আলোকিত হবে
আগামীর ভোর, জনতার জগলুল
(জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৬০)
(মৃত্যু: ১ ফেব্রুয়ারি ২০১৮)
[আপাদমস্তক রাজনীতিবিদ। দল অন্তঃপ্রাণ। সৎ ও অকুতোভয় রাজপথের সেনানী। অনেক কঠিন সময়েও নিজের আদর্শ থেকে বিচ্যুত হন নি। তাঁর নিজের বিশ্বাসে অটল থেকে পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। গুটিকয়েক সহযোদ্ধা নিয়ে চললেও তাঁর ডাকে প্রতিনিয়ত হাজারও জনতা মিলিত হতো পৌর চত্বরে। মিছিলেরর অগ্রভাগে তাঁর বজ্রমুষ্ঠি অনেকের শিরায় রাজনীতির তেজস্ক্রিয়তা সংক্রমিত করতো।
২য় মৃত্যুবার্ষিকীতে এই আদর্শ রাজনীতিবিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। ]
লেখক: আইন সম্পাদক, পৌর আওয়ামী লীগ, সুনামগঞ্জ।