জনবিচ্ছিন্ন সরকার অনেক আগেই অযোগ্য হয়ে পড়েছে -মিলন

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার অনেক আগেই দেশবাসীর কাছে অযোগ্য হয়ে পড়েছে। হত্যা-গুম করে এ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। নির্বাচন ভীতু হাসিনা সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিএনপিকে ছাড়া এ দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের অধীনে দিতে বাধ্য করা হবে।
শনিবার ছাতকে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের কিবরিয়া সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুাংল ইসলাম নুরুল।
এসময় উপজেলা ও পৌর বিএনপির আব্দুর রহমান, ডা. আফসার উদ্দিন, খলিলুর রহমান মানিক, ইমতিয়াজ আলী, সামছুর রহমান বাবুল, আবুল হোসেন, খায়ের  
উদ্দিন, মানিক মিয়া, কবির আহমদ, আব্দুল্লাহ মিয়াসহ বেশ ক’জন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্যর অন্তর্ভুক্তি হয়েছেন। সদস্য পদ নবায়ন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপত্বি করেন পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর।