ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার অনেক আগেই দেশবাসীর কাছে অযোগ্য হয়ে পড়েছে। হত্যা-গুম করে এ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। নির্বাচন ভীতু হাসিনা সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিএনপিকে ছাড়া এ দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের অধীনে দিতে বাধ্য করা হবে।
শনিবার ছাতকে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের কিবরিয়া সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুাংল ইসলাম নুরুল।
এসময় উপজেলা ও পৌর বিএনপির আব্দুর রহমান, ডা. আফসার উদ্দিন, খলিলুর রহমান মানিক, ইমতিয়াজ আলী, সামছুর রহমান বাবুল, আবুল হোসেন, খায়ের
উদ্দিন, মানিক মিয়া, কবির আহমদ, আব্দুল্লাহ মিয়াসহ বেশ ক’জন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্যর অন্তর্ভুক্তি হয়েছেন। সদস্য পদ নবায়ন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপত্বি করেন পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর।
- জগন্নাথপুরে পূর্ব বিরোধে পুড়ল ৪টি ঘর
- দোহালিয়ায় এমপি মানিক- ছাতক-দোয়ারায় প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ করা হবে


