আব্দুল জব্বার ওয়ল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা

আব্দুল জব্বার ওয়ল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় থেকে দিনব্যাপী লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে প্রায় দুইশত রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুস ছালাম।
এসময় প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
এছাড়াও এসময় মো. মোজাম্মেল হক জুবেদ, নুরুল হক, মাসুক আহমেদ, মহিবুল হক, স্বেচ্ছাসেবক মো. ওয়াহিদুল গনি, হাসিন মিয়া, শামীম আহমেদ, তোফায়েল সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি