জেলা প্রীতিলতা বিগ্রেডের আহবায়ক কমিটি গঠন

প্রীতিলতা বিগ্রেড জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফাতেমা আক্তার পুষ্পকে আহবায়ক, খাদিজা আক্তারকে যুগ্ম আহবায়ক এবং আইরিন জাহান এনিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নূর জাহান ছাদেক নূরী, সুমি আক্তার মনি, তামান্না আক্তার, সাদিয়া ফেরদৌস, ইসরাত রিয়া, মাহি, রহিমা আক্তার প্রমুখ।
এর আগে জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকাল ৩টায় জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নূরজাহান ছাদেক নূরী’র সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শহর সংসদের সভাপতি আসাদ মনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি