জরায়ু ক্যান্সার রোগীদের জন্য সুখবর!

নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালে অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ এর নেতৃত্বে ব্রাকিথেরাপীর মাধ্যমে চালু হলো জরায়ু ক্যান্সার এর চিকিৎসা সেবা। দেশে মহিলাদের মধ্যে জরায়ূ ক্যান্সারের হার ২য় সর্বোচ্চ। শুরুতেই ধরা পড়লে জরায়ূ ক্যান্সার চিকিৎসার জন্য অপারেশনই যথেষ্ট। অপারেশন অযোগ্য রোগীরা রেডিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা প্রদান করে সুস্থতা প্রদান সম্ভব। লিনিয়ার এক্সিলারেটর (খরহবধৎ অপপবষবৎধঃড়ৎ) ও ব্র্যাকিথেরাপীর মাধ্যমে জরায়ূ ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালের রেডিওথেরাপী চিকিৎসার যন্ত্রপাতি বিশ্বমানের। অভিজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ ফিজিষ্ট এর মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আধুনিক ক্যান্সার চিকিৎসা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহের মধ্যে এটিই একমাত্র ন্যায্য মূলে সর্বাধুনিক ও স্বয়ং সম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল। বহুতল বিশিষ্ট ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ক্যান্সার রোগীদের ইনডোর ও আউটডোর সেবা প্রদান করা হচ্ছে। ক্যান্সার রোগীদের যেকোন তথ্যের জন্য নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল, দক্ষিণ সুরমা, সিলেট মোবাইল ০১৭৯৯-৪৫৬৯২৬, ০১৭১৫-৯৪৪৭৩৩, ০৮২১-৭২৪৪৪১-৩ যোগাযোগ করতে পারেন। (সংবাদ বিজ্ঞপ্তি)