শুক্রবার বিশ্বনাথ উপজেলার জানাইয়া মাঠে বিশ্বনাথ ফারিয়া বনাম জগন্নাথপুর ফারিয়ার মধ্যে এক প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বিশ্বনাথ ফারিয়া ৭ উইকেটে জয়লাভ করে। খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথের স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন এবং ডা. পি. কে. দে (পিংকু)। আরও উপস্থিত ছিলেন ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজারবৃন্দ ও বিশ্বনাথ ও জগন্নাথপুর ফারিয়ার সকল সদস্যবৃন্দ।

