দ. সুনামগঞ্জে আ.লীগের মনোনয়ন বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
ইউনিয়ন পরিষদ নিবার্চনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবুল কালাম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম জয়কলস ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম পাগলায় বর্তমান চেয়ারম্যান মো. জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পূর্ব বীরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রাইজুল ইসলাম, দরগাপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, শিমুলবাঁকে যুবলীগ নেতা মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজের হাতে দলীয় মনোনয়নপত্র তোলে দিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ। মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীগণ শুক্রবারই রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।