শহীদ জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় পাঠাগার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক     শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট মো. জহুর আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা-আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, কবি ও আইনজীবী রবিউল লেইস রোকেস প্রমুখ।