স্টাফ রিপোর্টার
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল প্রচেষ্টার প্রতিবাদে এবং হাইকোর্টের রোল খারিজের দাবিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম জেলা শাখা।
জেলা হেফাজতের আমির মাও. শায়খ আব্দুল
বছিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাও. মাহবুবুল হক সালমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির মাও. শায়খ সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক, সহ সাধারণ সম্পাদক মাও. আফসার উদ্দীন, মাও. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজীনগরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, হেফাজত নেতা হাফিজ আতাউর রহমান লস্কর, মাও. আবু সাঈদ, মুফতি বদরুল আলম, মাও. সাঈদুজ্জামান, ছাত্রনেতা হাফিজ ত্বাহা হোসাইন, মাছরুর আহমদ তুহিন, রুহুল আমীন খলিশাজুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সংখ্যা গরিষ্ট মুসলমানের দেশ। এই দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র ধর্মপ্রাণ মুসলমানরা কখনো মেনে নিতে পারে না। বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে, থাকবে। অবিলম্বে হাইকোর্টের রুল খারিজের দাবি জানিয়ে বক্তারা বলেন,‘আগামী ২৭ তারিখ যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে এ নিয়ে সকল পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরএলাকার ভবের বাজারে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা ভবের বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা হাসমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিলর মামুন আহমদ, মাও. আলী আহমদ, শাহ মাহফুজুল করিম, মাও. দবির আহমদ, হেলাল আহমদ, আব্দুল ওয়াহাব প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কাজী রশিদ আহমদ,ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুর রহমান এর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মু. রশীদ আহমদ।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ হেফাজতের উদ্যোগে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হেফাজতের যুগ্ম আহ্বায়ক মাও. আফসার উদ্দিনের সভাপতিত্বে ও হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাও. আব্দুল হাই, মাস্টার আব্দুল কাদির, মুফতি মুফিজুর রহমান, মাও. নুরুল হোসাইন হাফিজ, মাও. মুশাহিদ আহমদ, জেলা হেফাজতের প্রচার সম্পাদক মাও. মাহবুবুল হক সালমান, হেফাজত নেতা হাফিজ ত্বাহা হোসাইন, মাও.সিরাজুল ইসলাম বাহার, মাওলানা সাঈদুজ্জামান, ইউপি সদস্য ওয়ারিস উদ্দীন, হাফিজ জিয়াউর রহমান, মাও. আব্দুর রাজ্জাক, মাও. আব্দুল করীম, মাও.আজিম উদ্দীন, মাও.মাসরুর আহমদ তুহিন, ক্বারী আবুল কালাম প্রমুখ।
- স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা
- শহীদ জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত


