স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও  শিশু একাডেমির আয়োজনে মহ্না স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন, দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেবদাস চৌধুরী রঞ্জনের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার বিভুদান বিশ্বাস, কবি রুনা লেইস প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।