জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে উদ্বোধনের আগেই একটি নতুন সেতু ভেঙ্গে পড়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন প্রায় দুই মাসে পূর্বে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থয়ানে অর্ধকোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মিত হলেও গত শুক্রবার সেতুটি ভেঙে পড়েছে। সেতুটির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য বুধবার বিকেল তিনটায় জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে গেলে অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়। অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীকে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর-হামিদপুর গ্রামের রাঙাখাল নামক স্থানে চলতি বছর ৪১ লাখ টাকার ৫০ ফুট লম্বা একটি সেতু নির্মণের দরপত্র আহবান করা হলে মাসুক ট্রের্ডাস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পান। ওই প্রতিষ্ঠান থেকে সাব কন্ট্রাটর হিসেবে কাজ করেছেন হাসান মিয়া।
প্রভাকরপুর গ্রামের রাসেল বক্স জানান, দুই গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে এই সেতুটির নির্মাণ কাজ প্রায় দুই মাস পূর্বে শেষ হয়। এখনও উদ্বোধন হয়নি। এর আগেই পানিতে ভেঙে পড়েছে সেতুটি। তার অভিযোগ অপরিকল্পনা ও অনিয়মের কারণে সেতুটি পানিতে তলিয়ে গেছে।
সেতুটির কাজের দায়িত্বে থাকা ঠিকাদার হাসান মিয়া জানান, সেতুটির নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। সেতুটি যেখানে নির্মিত হয়েছে সেখানে প্রায় ৯০ ফুট লম্বা স্থান ছিল। কিন্তু ওই ৯০ ফুটের মধ্যে ৫০ ফুট লম্বা সেতু নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে। আমরা দরপত্র অনুয়ায়ী কাজ সস্পন্ন করেছি। ৪০ ফুট জায়গায় কোন কাজ হয়নি। যে কারণে নদীর মধ্যস্থানে সেতুটি স্থাপন করায় পানির প্রচন্ড ¯্রােতে নিচের দিকে সেতুটি দেবে গেছে।
জগন্নাথপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।
- দোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ
- সোনালী ব্যাংকের নতুন ভবনে এটিএম বুথ চালু করা হচ্ছে


