সোনালী ব্যাংকের নতুন ভবনে এটিএম বুথ চালু করা হচ্ছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পৌর মার্কেটের পেছনে নির্মাণাধীন সোনালী ব্যাংক লি. এর নতুন আধুনিক ভবনের নিচে এটিএম বুথ চালু করা হচ্ছে। এই এটিএম বুথটি সোনালী ব্যাংক লি. এর সুনামগঞ্জ অঞ্চলের প্রথম বুথ হবে।
সোনালী ব্যাংকের যেসব শাখায় কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) ব্যবস্থা চালু রয়েছে সেসব ব্যাংকের সকল গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া আগামী মাসে শহরের পুরাতন বাসস্টেশনের মূল শাখাটি নতুন ভবনে স্থানাস্তর করার প্রস্তুতিও চলছে।  
আগামী সপ্তাহে সোনালী ব্যাংকের এটিএম বুথটি চালু করা হবে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ সুজাদুল হক। তিনি বলেন,‘ সোনালী ব্যাংকের এটিএম বুথটি খুব শিঘ্রই চালু করা হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহেই চালু হবে। এই বুথটি চালু হলে অন্য যেকোন ব্যাংকের এটিএম কার্ড এখানে ব্যবহার করা যাবে।
সোনালী ব্যাংকের মূল শাখাটি নতুন ভবনে স্থানাস্তর করার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জ অঞ্চলের এজিএম দুলন কান্তি চক্রবর্তী বলেন,‘সোনালী ব্যাংকের প্রধান শাখাটি নিজস্ব ভবনে চালু করার জন্য আমাদের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বড় পরসিরে নজিস্ব ভবনে শাখার র্কাযক্রম চালু করা হলে গ্রাহকরা সুযোগ-সুবধিা বশেী পাবনে।’