স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার মরমী লোককবিদের ৩ হাজার ৫’শত গান সংগ্রহের লক্ষ্যে ‘জল জোছনার সুর’ নামে একটি প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ‘আমার গলার হার খুলে দে’ গানটি গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
‘জল জোছনার সুর’ নামে এই প্রজেক্টের মাধ্যমে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ২ হাজার, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ৫৫০, দুর্ব্বিণ শাহের ৪৫০ এবং হাছনরাজার ৫০০টি গান সংগ্রহ করা হবে। এই প্রজেক্টের মাধ্যমে গান সংগ্রহের সময়সীমা ধরা হয়েছে ৩ মাস।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মনিটরিং কর্মকর্তা আব্দুল্লাহ বিপ্লব, সংগীত শিল্পী অভিজিৎ চৌধুরী, হাছনরাজা ট্রাস্ট্রের সভাপতি ইমদাদ রেজা চৌধুরী, দেবদাস চৌধুরী রঞ্জন, তুলিকা ঘোষ চৌধুরী, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, দুর্ব্বিণ শাহের পুত্র আলম শাহ, সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লোক গবেষক সুভাস উদ্দিন, প্রদীপ পাল নিতাই, মোশারফ হোসেন, আবু সুফিয়ান ঝুনু, রমজান আলী, মরম আলী, প্রদীপ চন্দসহ জেলা ও উপজেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
- সংবাদ প্রকাশের জের- সাংবাদিকদের লাঞ্ছনা, মামলা দিয়ে হয়রানীর হুমকি ওসিএলএসডির
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক- কাজ হচ্ছে ধীরগতিতে


