জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে শিমুল আহমদ (৩৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সওকত হোসেন ও এএসআই সাইফুল ইসলাম জাউয়া বাজারে অভিযান চালিয়ে তাকে ২কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিমুল আহমদ উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামের মৃত তাহির আলীর পুত্র। এব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।
- ছাতকে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, থানায় ইউডি ও আদালতে হত্যা মামলা
- বিদ্যুৎ সরবরাহের দাবিতে ভাটিপাড়ায় বিক্ষোভ


