ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেন, ১নং সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য সায়েরা বেগম ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুন নুরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বড়কাপন আল-ফালাহ ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বড়কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নব-নির্বাচিতদের এ সংবর্ধনা দেয়া হয়।
ইসকন্দর আলীর সভাপতিত্বে ও আতাউল হক সানির পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মোজাহারুল ইসলাম, সংবর্ধিত অতিথিরা ।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৌদি প্রবাসী আফরোজ আলী, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, সোনা মিয়া, আঙ্গুর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আলী, ইলিয়াছ আলী, আমতর আলী, আব্দুর রউফ, আব্দুল বাছিত, হারিছ আলী, আতাউর রহমান মখন, প্রবাসী গিয়াস মিয়া, স্বপন মিয়া, আহমদ আল কবির চৌধুরী, আফরোজ্জামান রাজ, রিয়াজ আহমদ, বক্তব্য রাখেন, আল আমিন, ইমমিুল ইসলাম, মাজেদ মিয়া, হোসেন মিয়া, জেবান নুর, আমির আলী, ভুলন মিয়া, বিরাজ আলী, হুমায়ূন প্রমুখ।
- দোয়ারার ঝুঁকিপূর্ণ ভবন হেলে পড়ল পাশের ভবনের উপর
- বাংলাবাজার ইউপিতে নৌকার সমর্থনে ৫ ইউপি চেয়ারম্যানের প্রচারণা

