দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদরে থানা মসজিদ মার্কেটের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ ভবনটি গত বৃহস্পতিবার রাতের ভূমিকম্পে পার্শ্ববর্তী ভবনের উপরে হেলে পড়েছে।
জানা যায়, ভবনটির ছাদের উপর একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থাকায় ভবনের প্রতিটি কলামে ফাটল দেখা দেয়। পরে উপজেলা ইঞ্জিনিয়ার সরেজমিন তদন্ত কওে একে ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে ঘোষণা করেন। এরপর গত বছরের জুন মাসে ভবনের সামনে একটি সাইনবোর্ড লাগানো হয়। সাইন বোর্ডে
লেখা ছিল ‘সাবধান ভবনটি ঝুঁকিপুর্ণ এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হইয়াছে’। এরপরও ভবনের প্রয়োজনীয় সংস্কার করা হয়নি।
- বোয়ালিয়া বাঁধের ফাটল ফেসবুকে প্রাক্তন জেলা প্রশাসক বললেন, বানে-মানুষে লড়াই
- জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যকে সংবর্ধনা


