জাউয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পক্ষপাতমুলক আচরণ ও বাতিল ভোট প্রকাশ এবং ফলাফল সংক্রান্ত ‘ঞ’ ফরম পূরণে গোপনীয়তা করায় ৩ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে লিগাল নোটিশ প্রেরণ   করা হয়েছে। নোটিশ প্রদান করেছেন সিলেট ও সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার বুড়াইয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল আহাদ, সহকারী প্রিজাইডিং অফিসার ও আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফ মিয়া, সহকারী প্রিজাইডিং অফিসার ও মুল্লাআতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, সহকারী প্রিজাইডিং অফিসার ও শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, সহকারী প্রিজাইডিং অফিসার এলঙ্গী মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রিজাইডিং অফিসার ও বরাটুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদু উল্লাহ, সহকারী প্রিজাইডিং অফিসার ও বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল বাহার বেগম, সহকারী প্রিজাইডিং অফিসার ও হায়দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পনা বেগম, সহকারী প্রিজাইডিং অফিসার ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিরিন সুলতানা ও সহকারী প্রিজাইডিং অফিসার ও তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশ গ্রহীতাদের দোষি সাব্যস্ত করে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা  যথাযথ ফোরামে দাবী করা হবে না তার কোন যুক্তিসংগত কারণসহ নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
নোটিশে চেয়ারম্যান পদে ৩৭৯ ভোট বাতিল দেখানোকে ভৌতিক, কারচুপিমূলক, জালিয়াতিপূর্ণ ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করা হয়েছে। মুরাদ হোসেনের মোটরসাইকেল প্রতীকের ¯া^র্থ রক্ষায় গোপন আঁতাতের মাধ্যমে এ ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ ইচ্ছেকৃতভাবে ভোটের বাতিলকৃত তালিকা বৃদ্ধি করা হয়েছে।