স্টাফ রিপোর্টার
‘নির্মল পরিবেশ পরিষ্কার মন স্কাউট আমরা সেবায় প্রতিক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরে দিনব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সুনামগঞ্জ জাগরণী মুক্ত রোভার স্কাউটস্। মঙ্গলবার
বেলা ১১ থেকে জেলা ইনোভেশন টিমের সার্বিক তত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের উদ্বোধন করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার।
পরিষ্কার পরিছন্নতার অভিযানে জাগরণী মুক্ত রোভার স্কাউটস দলের সভাপতি ও পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, রোভার স্কাউটস দলের সিনিয়র রোভারমেট মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক এ.হাসান রাজীব, আহমেদ ইমতি মাছুম, সদস্য রায়হান, অর্ঘ্য, মিঠু, উজ্জ্বল তালুকদার, মুহিম, সালমান, জগদীশ, শাওন, খলিল প্রমুখ অংশ নেন।


