মিথ্যা মামলা থেকে রক্ষার জন্য আবেদন

জগন্নাথপুর অফিস
মিথ্যা হয়রানীমূলক মামলা থেকে রক্ষা পাওয়ার আবেদন জানিয়েছেন জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের মোছা. সাফিয়া বেগম। পুলিশ সুপারের নিকট ২৩ এপ্রিল লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ‘পৌর এলাকার কেশবপুর গ্রামের আŸুল বশরের সাথে দীর্ঘদিন ধরে তাদের ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে। মামলার রায় তাদের পক্ষে আসার পর ২০০৫ সালে বশর মিয়া জোরপূর্বক আমার দেবর লন্ডন প্রবাসী আফতর আলীর ১০ শতক জায়গা দখল   
করে নেয়। ২০০৭ সালে ওই জায়গায় তার চাচাতো ভাই জাহেদকে দিয়ে ঘর তৈরী করতে গেলে আমরা বাধা দেই। এতে ক্ষুব্ধ হয়ে ২০০৮ সালের ১২ মার্চ কেশবপুর বাজারে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় বশরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। উক্ত মামলা দায়েরের পর থেকে বাড়ী জগন্নাথপুর গ্রামের  মৃত আইয়ুব আলীর পুত্র আব্দুল হাইকে দিয়ে আমাদের বিরুদ্ধে একের পর কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। বর্তমানেও বিভিন্ন লোক মারফত বলাবলি করছে বাংলাদেশের বিভিন্ন থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে। সুযোগ পেলে বশর বাহিনী আমাদেরকে হত্যা করবে।’
অভিযোগে আরো উল্লেখ করা হয়, আব্দুল হাই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের একটি হত্যা মামলার আসামি। ওই মামলার কিছুদিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছে সে।