জাগোভাটির উদ্বোধন

দিরাই প্রতিনিধি
অতিথিবৃন্দের সরব উপস্থিতিতে বর্ণীল আয়োজনে মধ্য দিয়ে উদ্বোধন করা হল ভাটি এলাকার থেকে প্রকাশিত ভিন্নধারার নিউজ পোর্টাল জাগোভাটি২৪.কম। শুক্রবার দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কাঁটার মাধ্যমে জাগোভাটির শুভ উদ্বোধন করা হয়।
জাগোভাটি পরিবারের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই শাল্লার এমপি ড.জয়া সেনগুপ্তা।
দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজ পোর্টালটি নির্বাহী সম্পাদক আশরাফ আহমেদ।
এর আগে শুরুতেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেস ইমাম হাফিজ ইদ্রিস আলি এবং গীতা পাঠ করেন শিক্ষক সমীর রায়।
জাগোভাটি২৪ এর সম্পাদক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ,, প্রভাষক মুস্তাহার আহমেদ মুস্তাক, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সর্দার, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারবেজ, বাজার কমিটির কোষাধ্যক্ষ কামনাশীষ রায়,দিরাই উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক রাহাদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিষ্ণ পদ দাস, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মশাহিদ আহমেদ, ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শুভ দাস, দিরাই ৭১টিভির সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, সত্যপ্রবাহের সম্পাদক, রুকুনুজ্জামান জুহুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাগোভাটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সমিরন দাস, শাল্লা উপজেলা প্রতিনিধি পলাশ দাস ও পাবেল আহমেদ, করিমপুর ইউনিয়নের প্রতিনিধি আহসান হাবীব, জাগোভাটির স্টাফ রিপোর্টার বিদ্যুৎ বিহারি রায়, ঝুটন সূত্রধর, গোলাপ দাস।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।