তাহিরপুরে মোটর সাইকেল চাপায় নিহত বিদ্যুৎ শ্রমিক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় পঞ্চগড়ের বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই মিশনারী স্কুলের সম্মূখের রাস্তায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি পঞ্চগর জেলার আটোয়ারী উপজেলার বসনগড়া গ্রামের নঈম উদ্দিনের পুত্র।
ঘটনাস্থলে থাকা ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই নজরুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের রমজান আলীর পুত্র জাহাঙ্গীর মিয়া (২৭) এর চলন্ত মোটর সাইকেলের চাপায় পড়ে বিদ্যুৎ শ্রমিক তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে উত্তর বড়দল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট মিয়া বলেন, মোটর সাইকেল চালক জাহাঙ্গীর মাতাল অবস্থায় প্রায় সময়ই মোটর সাইকেল চালায়। এলাকার লোকজন তাকে জানিয়েছে আজও সে মদপান করে মোটর সাইকেল ড্রাইভিং করেছে। বর্তমানে মোটর সাইকেল চালক পলাতক রয়েছে।
তাহিরপুর থানার এসআই জহরলাল বলেন, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।