স্টাফ রিপোর্টার
‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অসীম চন্দ্র বনিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


