ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনতা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রবিবার দুপুরে কৃষক লীগের সদর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লুৎফর রহমানকে সভাপতি ও পাখি চন্দ্র সিংহকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মো. রফিকুল হাসান চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. আব্দুল আজিজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, জেলা কৃষক লীগে যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।


