জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
সুুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে পৌর শহরের হাছননগরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহম্মদের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয়
হুইপ ও সুুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এসময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা মনির উদ্দিন মনির জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল কাদিও, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রকিব তালুকদার প্রমুখ।