দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে অসহায় ও গরীব গর্ভবতী এবং প্রসূতি মায়েদের মধ্যে, পুষ্টিকর খাদ্য সামগ্রী, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।
খাবারের প্যাকেটে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, সাবান ও মাস্ক।
বুধবার দুপুরে পুষ্টি সপ্তাহের শেষ দিনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরিফী উপজেলার পাগলা উপ স্বাস্থ্য কেন্দ্রে আগত গর্ভবতী মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেই সাথে আগত রোগীদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভ‚ষণ চক্রবর্তী, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হুমায়ূন কবির প্রমুখ।
- ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না হবে না- দক্ষিণ সুনামগঞ্জে কৃষিমন্ত্রী
- সুনামগঞ্জের প্রায় ৭৫ ভাগ ধানকাটা হয়েছে- তাহিরপুরে কৃষিমন্ত্রী


