স্টাফ রিপোর্টার
টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭ লক্ষ্য অর্জন করি এমন শ্লোগানকে সামনে রেখে ২৫ তম আর্ন্তজাতিক এবং ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তন গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক খান মোতাহার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা তোফাজ্জল হোসেন চৌধুরী, শহর সমাজ সেবা কর্মকতা গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের সকলের যতœ নিতে হবে। তাদের সব সময় হাসি খুশির মধ্যে রাখতে হবে। তারা যাতে কোন কারণে কষ্ট না পায় সে দিকে সকলের লক্ষ রাখতে হবে।


