জগন্নাথপুর প্রতিনিধি
উপজেলা পর্যায়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দুইদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপত্বিতে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বরূপ চন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়াদ আলী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, মামুন আহমদ, শিক্ষার্থী মুস্তকিন বিল্লাহ, আলী আসকর, সুহেদ আলী, মাহফুজ খান. সুমাইয়া আক্তার পপি প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পর্রিদশন করেন।


