সুহেল আহমদ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার শিক্ষা অফিসার মৌলুদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মন্জুর মোহাম্মদ শাহরিয়া বলেন, ‘সুনামগঞ্জ জেলা শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে আছে। সুনামগঞ্জের সুনাম সকল ছাত্র ছাত্রীদের ধরে রাখতে হবে। তিনি বলেন, মহান সৃষ্টিকর্তা এক এক জনকে এক এক রকমের মেধা দিয়েছেন। সবার মেধা এক রকম নয়। সবাইকে চেষ্টা করেই জীবনে সাফল্য অর্জন করতে হবে।’


