Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ছাতকে র‌্যালি ও আলোচনা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ছাতকে র‌্যালি ও আলোচনা

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করে শহর প্রদক্ষিণ শেষে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর         
রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. কেএম বদরুল হক, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
আরো বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, হেলালুল ইসলাম, কফিল উদ্দিন, দুলন তরফদার, বঙ্কিম আচার্য্য প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।