নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তপনের অকাল মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজী বিভাগের মেধাবী ছাত্র তাহিরুল ইসলাম তপনের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল সোমবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শোকসভা ও দোয়া মাহফিলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ইরেজী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শামছুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শেখ ছানাউল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মোঃ নাজিম উদ্দিন। তাহিরুল ইসলাম তপন গত ২৩ জানুয়ারী সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রামে ইন্তেকাল করেন।
-প্রেস বিজ্ঞপ্তি