ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুর বারটায় এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন সহকারি পরিচালক ডা. নুরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। মেলায় উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি স্টল স্থান পায়।
- চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন
- নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তপনের অকাল মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল


