জাতীয় সমাজ সেবা দিবসের র‌্যালি

স্টাফ রিপোর্টার
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ করা হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ্। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।