২ জানুয়ারী বুধবার রাত ৯টায় শহরের পৌরবিপনীস্থ ২য় তলায় অনলাইন নিউজ পোর্টাল সুনামগঞ্জ বিডি নিউজ ডট কম এর অফিস উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন- সুনামঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ঠিকই। কিন্তু এর ফলাফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যার একমাত্র কারণ আমরা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পিছিয়ে আছি। এই লক্ষ্যমাত্র থেকে উঠে আসতে হলে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।
সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবেন এটা মানুষের প্রত্যাশা। সাধারণ মানুষ বিরোধী শক্তির সাথে যখন পারে না, তখন মিডিয়ার স্মরনাপন্ন হয়। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরবেন।
তিনি আরো বলেন, সাংবাদিক বন্ধুরা মিডিয়ায় বঞ্চিত মানুষের কথা তুলে ধরেন। সুনামগঞ্জের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ২৫০ শয্যার হাসপাতালে ৬২ জন ডাক্তার এর মধ্যে ১২জন ডাক্তার রয়েছে। ২২জন নার্সকে বদলীর আদেশ দেওয়া হচ্ছে। তাহলে হাসপাতালে এইসব বড় বিল্ডিং করে কি লাভ। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সংবাদ মাধ্যমে এইসব অনিয়মের কথা তুলে ধরতে হবে।
উদ্ধোধনী সভায় সাংবাদিক কর্ণ বাবু দাসের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিডি নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অ্যাড.খলিল রহমান, প্রেসক্লাবের সাধারণষ সম্পাদক ও মানবজমীনের প্রতিনিধি একে এম মহিম, সুনামগঞ্জের সময়য়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মোদাচ্ছির আলম সুবল, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, ডাচ বাংলা মোবাইল ব্যাকিং এর এফ সি এ আশরাফ হোসেন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, চ্যানেল এস প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রশীদ, সন্তোষ দে, জেলা যুব সংহতির মনির উদ্দিন মনির, সাজ্জাদুর রহমান সাজু, মহিম তালুকদার, জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু, অ্যাড. ঊুরহান উদ্দিন, শ্রমিকরীগের রিংকু তালুকদার, অনলাইন অ্যাকন্টিভিস্ট শহীদুজ্জামান মিশু, টিআইবির মাহবুবুর রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


