জামালগঞ্জের নতুন ইউএনও মাসুদ রানা’র যোগদান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মাসুদ রানা। মঙ্গলবার সকালে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মাসুদ রানা ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগে পড়াশোনা করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে খাগড়াছড়ি ও ময়মনসিংহ জেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সবশেষে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দিতে চেষ্টা করে যাবো। উপজেলা প্রশাসনকে জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।