জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং- চট্র-২৬২২) আয়োজনে শহরের মল্লিকপুর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন, দপ্তর সম্পাদক মো. তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. রাজা মিয়া, সদর শাখার সভাপতি মো. মছব্বির মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুস জাহান, মো. ফরিদ, গোপাল, সুমন, মাছুম, স্বপন, বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ সভাপতি হোসেন, সাধারণ সম্পাদক মধু মিয়া, ক্যাশিয়ার বাবুল, ছাতকের গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অট্রোরিক্সা ও অট্রো টেম্পু শ্রমিক ইউনিয়নের রেজি-নং চট্র-১৬৯৩) শাখার সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।
এরপর পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।