দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে অত্যবশ্যক পরিষেবা বিল বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেল প্রশাষকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন।
এর আগে বেলা ১১টায় পুরাতন বাসস্টেশন থেকে বাস, মিনিবাস, ট্রাক, মোটরযান, সিএনজি, লেগুনা, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেবারি স-মিল শ্রমিক সংঘের নেতৃবৃন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সখেন্দু তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নুরুল হক, ট্রাক কাভার্ড ভ্যান জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নরুদ্দিন, সিএনজি, লেগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক আল আমিন কালা, হোটেল, রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের ২৮৮৩ জেলা সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক পিন্টু দাস, স-মিল শ্রমিক সংঘের সিলেট সাধারণ সম্পাদক মনির মিয়া, নির্মাণ শ্রমিক রাজু মন্ডল প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
- কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে স্মারকলিপি


