জামালগঞ্জে অশ্রুঝরা আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাচনা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জামালগঞ্জ তৃণমূল কল্যাণ সোসাইটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মহসিন কবীর।
কার্যনির্বাহী কমিটির সদস্য মকবুল আফিন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি মো. আলী আমজাদ। মহসিন কবীরের পবিত্র কোরআন তেলাওয়াত ও বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর গীতা পাঠে সূচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাচনা বাজার বনিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলম্দর, বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ আবু তাহের তালুকদার, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট বিশ^জিত রায়, যুবলীগ সদস্য কাসেম আখঞ্জী। এতে উপস্থিত ছিলেন প্রয়াত ইউসুফ আল আজাদের কন্যা শাহানা আল আজাদ, মুক্তিযোদ্ধা রহমত আলী, সুধীর পাল, আব্দুর রশিদ, গিরীন্দ্র পাল ও পরেশ চন্দ্র নাথ, কবি ও ছড়াকার পংকজ শীল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল আমীন প্রমুখ।
বক্তারা পঁচাত্তরের ১৫ আগস্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাÐ ও ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বক্তব্য তুলে ধরেন।