জামালগঞ্জে আচরণবিধি বিষয়ক সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে নির্বাচনী আচরণবিধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। নির্বাচন কমিশনের আয়োজনে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাচন কমিশন  মো. ইউসুফ উর রহমান। আইন   শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। সভায় উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ,সংরক্ষিত নারী প্রার্থী, সাধারণ সদস্য প্রাথী ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।