নজরুল জয়ন্তী পালন উপলক্ষে ছাত্র ইউনিয়নের সভা

আগামী ২৫ শে মে নজরুল জয়ন্তী পালন উপলক্ষে বর্ধিত সভা করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদ। শহরের পৌরবিপণির অস্থায়ী কার্যালয়ে শৈলেন সরকারের সভাপতিত্বে ও শেখ ফয়সল আহমেদের সঞ্চালনায় সভায় সর্ব সম্মতিক্রমে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় শহিদ মিনারের স্থলে পুরাতন জেলা শিল্পকলা একাডেমীতে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি ও কলামিষ্ট ইকবাল কাগজী। বিশেষ অতিথি  
 হিসাবে উপস্থিত থাকবেন লেখক ও কলামিষ্ট কুমার সৌরভ এবং প্রভাষক এনামুল কবির। এছাড়াও অতিথি উপস্থিত থাকবেন সংগঠনের জেলা সংসদের সভাপতি মো. রইসুজ্জামান।
এদিকে উপমহাগেশের নারী জাগরণের অগ্রদূত সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ, শহর সংসদ শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি