জামালগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবস পালন

জামালগঞ্জ প্রতিনিধি
‘সবাই মিলে শপথ করি, দুর্নীতি বাজকে ঘৃণা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে দুনীর্তির প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ। সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন জনস্বস্থ্য প্রকৌশলীর রামকুমার শাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা উদ্ধিপনের ম্যানাজার মো: হাফিজুর রহমান।