জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান মোহনের উপর হামলার প্রতিবাদ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল আলম মোহনের উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারক লিপিতে এলাকাবাসী উল্লেখ করেন ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চেয়ারম্যানের বাসার সামনে তার উপর হামলা করে বখাটেরা। দোষীদের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
পরে উপজেলা  সাবরেজিষ্ট্রি মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন লালপুর গ্রামের মুরব্বি আব্দুর রাজ্জাক। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল ওয়াহাব তালুকদার, ইফতিকার উদ্দিন, ভীমখালীর চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, ইউপি সদস্য কামরুল ইসলাম, শারমিন সুলতানা, আলী আক্কাছ মুরাদ, আরজু মিয়া, মুহিবুর আলম, আনোয়ার হোসেন, রাজত আলী, জাকির হোসেন, শামসুল আলম, শাহীন উদ্দিন।