জামালগঞ্জে উজ্জীবকদের সমাপনী অনুষ্ঠান

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে উজ্জীবকদের নিয়ে চার দিনব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজের নবর্নিমিত হোষ্টেলে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। সাইফ উল্লাহ’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদির, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র একাউন্ট অফিসার কুদরত পাশা, সাংবাদিক ওয়ালী  উল্লাহ সরকার, আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইয়ুথ লিডার্স মাসুম রাসেল, মোস্তাফিজুর রহমান সজল, মুন্না দাস, জামালগঞ্জ ডিগ্রী কলেজের ৩২ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।