নেজামুল মাদারিসিল ইসলামীয়া লিল বানাত (সুনামগঞ্জ মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড) জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের বৃত্তি ও সনদপত্র প্রদান করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় জামেয়া হরমুজিয়া তেঘরিয়া মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে বোর্ড সভাপতি মাও. শায়েখ আনোয়ার হুসাইনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বৎসরের পরীক্ষার প্রতিবেদন পেশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাও. খলিলুর রহমান সাহেব। সভায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের বৃত্তি ও এবং উর্ত্তীণ সকলকে সনদ প্রদান করা হয়।
বক্তব্য রাখেন, মাও. আবুল ফজল, মাও. আব্দুল জলিল, মাও. শামছুদ্দিন, মাও. ফখরুল ইসলাম, মাও. খলিলুর রহমান, মাও. ইুরুল মুত্তাকীন, মুফতি আজির উদ্দিন, মাও. কামরুজ্জামান, মাও. কাহিন আহমদ, মাও. বদরুল ইসলঅম, মাও. জুসাইন আহমদ, মাও. শিহাব উদ্দিন প্রমুখ।
পরে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


